প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাইবান্ধার সুন্দরগঞ্জের দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান অভিযুক্ত একজন যুবক শিশির আহম্মেদ চঞ্চল (২২) কে র্যাব গ্রেফতার করেছে। এই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত শিশির আহম্মেদ চঞ্চল কুড়িগ্রামের চিলমারী উপজেলার মনতোলা জোড়গাছ এলাকার শহিদুল ইসলামের পুত্র। র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানানো হয়। বুধবার রাতে নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপতারা বাজার এলাকা থেকে শিশির আহম্মেদ চঞ্চলকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপহৃত স্কুলছাত্রীটি উপজেলার শিবরাম আলহাজ্ব হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়ার পথে শিশির আহম্মেদ চঞ্চল তার প্রতি প্রেম নিবেদনসহ নানা ভাবে প্রচণ্ড উত্যক্ত করতো। ভুক্তভোগী শিক্ষার্থী শিশিরের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদের পরিবারকে ঘটনা জানায়। এই ঘটনার পর ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের পিতা-মাতাকে জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
গত ১৭ মে, এসএসসি পরীক্ষা শেষে বিদ্যালয়ে ফেরার পথে শিশির অন্যান্য সহযোগীদের সহায়তায় ভুক্তভোগী শিক্ষার্থীকে অপহরণ করে অটোরিকশায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার মনতোলা জোড়গাছ এলাকার দিকে নিয়ে যায়। ঘটনার এক দিন পর, ১৯ মে, ভুক্তভোগীর পিতা বাদী হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। এই প্রেক্ষিতে গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে সিপিসি-৩ র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও সিপিএসসি র্যাব-১১ নারায়নগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপতারা বাজার এলাকা থেকে শিশির আহম্মেদ চঞ্চলকে গ্রেফতার করা হয় এবং একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীটিকে উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভুক্তভোগী ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন