প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। মহেশপুর ব্যাটেলিয়ান (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তর-৬৮-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। গয়েশপুর গ্রামের আম বাগানের ভেতর হাবিলদার মো. কবির মোল্লার নেতৃত্বে পরিচালিত এই চোরাচালান বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানা— পিলার-৬০/১০৫-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অপর একটি অভিযান পরিচালিত হয়। মাইলবাড়িয়া গ্রামের একটি কলাবাগানের মধ্যে নায়েব সুবেদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ১২ বাংলাদেশিকে আটক করেন বিজিবি সদস্যরা। আটক ব্যক্তিদের মধ্যে যশোরের মো. নাইম মোল্যা (২২), নুর নবী (২৪) ও ইমামুল হোসেন (২৬), সাতক্ষীরার শহিদুল মুফতি (৩৫), মাদারীপুরের শুভ বিশ্বাস (২৪), নড়াইলের আকাশ রায় (২৩) এবং ঢাকার মো. সজিব (২০) অন্তর্ভুক্ত রয়েছেন।
মহেশপুর ব্যাটেলিয়ান (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন