প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙ্গামাটির কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুদ (৫০) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৮ জুলাই) রাইংখিং বাজারসংলগ্ন এলাকায় নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন। ঘটনার পর থেকে রাত ১১টা পর্যন্ত ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়েছে।
নিখোঁজ মো. মাসুদ বিএফআইডিসি শিল্প এলাকার চিপার হাউজের ইসমাইল সওদাগরের ছেলে। তিনি পেশায় মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন।
একাধিক সূত্রে জানা যায়, ভোরে মো. মাসুদ বিলাইছড়ি ও পারুয়া বাজার থেকে বিভিন্ন মৌসুমি ফল ও কাঁচামাল ক্রয় করে কাপ্তাই জেটিঘাট বাজারে ইঞ্জিনচালিত নৌকায় রওনা দেন। এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে রাইংখিং বাজারসংলগ্ন এলাকায় নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন। মাসুদের সন্ধানে কাপ্তাই নৌবাহিনীর দল হ্রদের পানিতে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত তল্লাশি চালিয়েছে নৌবাহিনী ডুবুরি দল।
এ বিষয়ে নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর আবু।
তিনি জানান, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মজিব ও ইউপি মেম্বার মো. হোসেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, বিএনপি নেতার খোঁজে নৌবাহিনী ডুবুরি দলকে সার্বিক সহযোগিতা করছে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা। রাত ১১টা পর্যন্ত ডুবুরিরা উদ্ধার অভিযান চালায়। রোববার (১৯ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন