প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাগুরা জেলা কারাগারে বন্দী নূর আলম মুন্সি নামে এক কয়েদির মৃত্যু ঘটেছে।
নিহতের পরিবার অভিযোগ করেছে যে, কারাগারে যাওয়ার সময় নূর আলম সম্পূর্ণ সুস্থ ছিলেন। তবে হঠাৎ করে পরিবারের সদস্যদের ফোন করে তার মৃত্যুর খবর জানানো হয়। এ ঘটনায় পরিবার তার মৃত্যুকে রহস্যজনক দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানায়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত নূর আলম মুন্সি মাগুরা শহরের ভিটাসাইর এলাকার মৃত মুন্সি সরদার হোসেনের সন্তান। তিনি একটি মাদক মামলায় এক বছরের ২ মাসের সাজা ভোগ করছিলেন। ২০১৯ সালের ৩৫১/১৯ জিআর ২০১৯ নম্বর মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছিল। গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, চিকিৎসায় আমাদের কোনো গাফিলতি ছিল না। গত ১৩ সেপ্টেম্বর নূর আলম অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রিজন ভ্যানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু ঘটে। নূর আলমের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন