প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. নুর নবী ভূইয়া এবং সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিষদের উদ্যোগে আয়োজিত একটি দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাবেক প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসক নুর নবী ভূইয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চুসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক নুর নবী ভূইয়া বলেছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করার জন্য তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন। তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করে জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধি হবে তাঁর অগ্রাধিকার।
তিনি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়ার কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন