প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে, যদি ইরান ইসরায়েলের ওপর কোনো অভিযান চালায়, তবে তার জবাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হামলা তারা চালাবে। এই তথ্যটি জানায় বিবিসি।
মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের নেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি আপনারা আমাদের ওপর হামলা চালান, তাহলে পরিস্থিতি শান্ত থাকবে এমন একটি ভাবনা আপনারা মনে করবেন না।
তিনি আরও বলেন যে, ইরানের আগের হামলার জবাবে ইসরায়েল যে পাল্টা হামলা চালিয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না, বরং এবার তার চেয়েও অধিক শক্তিশালী জবাব দেয়া হবে।
নেতানিয়াহু বলেন, আমাদের ওপর কেউ হামলা করবে আর আমরা তার দ্বিগুণ জবাব দেব না, সেই দিন অতীত।
তিনি বলেন, আমরা ইরানের তথাকথিত অ্যাক্সিস অব অ্যাভিল-এর বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিয়েছি, যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা তেমন ব্যবস্থা নিতে থাকব। এইটাই আমাদের নীতি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন