প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বুধবার অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৩, লালবাগ বিভাগ থেকে ৫৪, ওয়ারী বিভাগ থেকে ৭৪, মতিঝিল বিভাগ থেকে ৪৩, তেজগাঁও বিভাগ থেকে ৯১, মিরপুর বিভাগ থেকে ১০৩, গুলশান বিভাগ থেকে ৬৬, উত্তরা বিভাগ থেকে ৪৬, এসআরইউ থেকে ৭ এবং গোয়েন্দা বিভাগ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় চারটি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, দুই কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও এক পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, চার বোতল দেশি মদ, একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার এবং দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন