প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে সাগরের উত্তাল অবস্থার জন্য কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই পথে কোন পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে না। একইসাথে, কক্সবাজারসহ দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৯০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত সাগরে বিরূপ আবহাওয়া এবং ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত থাকতে পারে। এ সময়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী হতে পারে। শুক্রবারের পর আবহাওয়া পরিস্থিতির উন্নতির আশা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ঘূর্ণিঝড়ের গতিপথ ও প্রভাবের পূর্বাভাস সব সময় শতভাগ নির্ভুল হয় না। পূর্বাভাসের সঙ্গে বাস্তব পরিস্থিতির মধ্যে পাঁচ থেকে ছয় ঘণ্টা পর্যন্ত পার্থক্য দেখা দিতে পারে। ঘূর্ণিঝড় সাগর থেকে সরে যাওয়ার পরও সমুদ্র কিছু সময় অস্থিতিশীল থাকতে পারে। সেই ক্ষেত্রে সতর্কসংকেতের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হতে পারে।
আব্দুল হান্নান জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। সাগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পর্যটকবাহী জাহাজ চলাচল নিরাপদ কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন