প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মহাকাশ গবেষণায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চীন প্রথমবারের মতো একটি পুনঃব্যবহারযোগ্য রকেট সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে এনেছে। এই ঐতিহাসিক সাফল্যের খবর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। এর ফলে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স এবং জেফ বেজোসের ব্লু অরিজিনের পরে পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে বড় একটি মাইলফলক স্পর্শ করেছে বেইজিং। খবরটি প্রকাশ করেছে বিবিসি।
চীন অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে, ১০ জুলাই শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে ‘লং মার্চ ১০বি’ রকেটটি সফলভাবে দক্ষিণ চীনের হাইনান থেকে উৎক্ষেপণ করা হয়। রকেটের ওপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রায় ছয় মিনিট পর এর বুস্টারটি খাড়াভাবে পৃথিবীতে ফিরে আসে এবং এটা সমুদ্রের একটি ভাসমান প্ল্যাটফর্মে সফলভাবে অবতরণ করে।
সাধারণত মহাকাশযান উৎক্ষেপণের পর রকেটের বিভিন্ন অংশ ধ্বংস হয়ে যায়, যা অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। তবে যদি রকেটের সবচেয়ে মূল্যবান অংশ বুস্টার বারবার ব্যবহার করা যায়, তাহলে স্যাটেলাইট উৎক্ষেপণ ও মহাকাশ অভিযানের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসে।
এর আগে, ২০১৫ সালের ডিসেম্বরে স্পেসএক্স তাদের ‘ফ্যালকন ৯’ এবং ২০২৫ সালের নভেম্বরে ব্লু অরিজিন তাদের ‘নিউ গ্লেন’ রকেটের সফলভাবে বুস্টার অবতরণ করেছিল। বর্তমানে, স্পেসএক্সের ফ্যালকন ৯ বছরে প্রায় ১৫০ বার মহাকাশে পাড়ি জমাচ্ছে।
গত ফেব্রুয়ারিতে চীন ‘লং মার্চ ১০এ’ রকেটের মাধ্যমে প্রথমবার এমন চেষ্টা করেছিল, তবে সেটি প্ল্যাটফর্মের পাশে সাগরে গিয়ে পড়েছিল। এবার যেটি সফল হয়েছে, লং মার্চ ১০বি রকেটটি পৃথিবীর নিম্ন কক্ষপথে অন্তত ১৬ মেট্রিক টন ওজন বহন করতে সক্ষম। এটির সক্ষমতা স্পেসএক্সের ফ্যালকন ৯-এর সমান। তবে এখানকার ফ্যালকন ৯ স্বয়ংক্রিয়ভাবে মাটিতে বা ড্রোনশিপে নামলেও চীনা রকেটের অবতরণ কৌশল ভিন্ন। এই রকেটের ল্যান্ডিং হুক ভাসমান প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত একটি জালকে আঁকড়ে ধরে অবতরণ সম্পন্ন করে।
এই অভাবনীয় সাফল্যের পরে চীনের আর্থিক বাজারে দেশটির মহাকাশবিষয়ক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। চীন স্পেসস্যাট এবং চীন স্যাটেলাইট কমিউনিকেশনস উভয়ের শেয়ারের দাম দেশের আর্থিক নিয়মের সর্বোচ্চ সীমা ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন