প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেডারেল রিজার্ভের সুদহার সংক্রান্ত কঠোর অবস্থানের ইঙ্গিতের ফলে মার্কিন ডলার ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে, ইউরো এবং কানাডীয় ডলার ১৯ মাসের সর্বনিম্নের কাছাকাছি অবস্থান করছে। জাপানি ইয়েন ও ভারতীয় রুপি অপরিবর্তিত রয়েছে। সুদহার বৃদ্ধির সম্ভাবনার কারণে বিট্রিশ পাউন্ড এক মাসের সর্বনিম্নে রয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভের একজন কর্মকর্তার সুদহার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন ডলার ১৯ মাসের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছেছে। এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে ডলার সূচক ১০৩ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।
ডলারের শক্তিশালী অবস্থানের কারণে ইউরোর দরপতন ঘটেছে। মুদ্রাটির মান ২০২৫ সালের এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। বর্তমানে প্রতি ইউরোর বিনিময় হার ১ ডলার ৯ সেন্ট। যুক্তরাজ্যের অক্টোবরের মূল্যস্ফীতির হার অপরিবর্তিত থাকায় ব্যাংক অব ইংল্যান্ডের সুদহার বৃদ্ধির সম্ভাবনায় ব্রিটিশ পাউন্ড এক মাসের সর্বনিম্নে পৌঁছেছে। মুদ্রাটির দর ১ ডলার ৩১ সেন্টে নেমে এসেছে।
ডলারের শক্তিশালী অবস্থান আরও বৃদ্ধি পাওয়ায় কানাডীয় ডলার ১৯ মাসের সর্বনিম্নে নেমে এসেছে। বর্তমানে প্রতি ডলারের বিনিময় হার ১ দশমিক ৪৩ কানাডীয় ডলার।
ডলারের মূল্য বৃদ্ধি পেলেও, ভারতীয় রুপি প্রায় অপরিবর্তিত অবস্থানে রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক পুঁজিবাজারমুখী বিনিয়োগ রুপির দরপতন ঠেকাতে সহায়তা করেছে। বর্তমানে বিনিময় হার ৯৩ দশমিক ৪৪ রুপি। অন্যদিকে, জাপানি মুদ্রা ইয়েনের দরও প্রায় অপরিবর্তিত রয়েছে। এক ডলারের বিনিময় হার ১৫৯ দশমিক ৫০ ইয়েন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন