প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হয়েছে “জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী” আলোচনা সভা, যা তারুণ্যের উৎসবের অংশ। গতকাল মঙ্গলবার, বেলা ১১ টায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে বিক্রমপুর আদর্শ কলেজ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজের অধ্যক্ষ ড. রসময় কির্ত্তনীয়া। সভাপতিত্ব করেন বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র কির্ত্তনীয়া। আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক অধ্যক্ষ আ: জলিল, উপাধ্যক্ষ মোখলেসুর রহমান, প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি ও কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান, একাডেমিক সুপারভাইজার এম এ মালেক, শহীদ সমূদ্রের মা মাসুদা জামান, জুলাই আন্দোলনের সমন্বয়ক এডভোকেট মারুফ হাসান মন্টি, ছাত্র সমন্বয়ক রাইম হোসেন, রাব্বি প্রমুখ।
বক্তারা ফ্যাসিবাদের কারণ, আন্দোলনের ভয়াবহতা, ছাত্র-জনতার ভূমিকা, বৈষম্যের স্বরূপ এবং আগামীর বাংলাদেশ নির্মাণে করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভার শুরুতে জুলাই শহীদ ও আন্দোলনে আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন