প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) পুলিশ কোতয়ালী থানার অধীনে শহরের রিজার্ভ বাজার, শহিদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিদের মধ্যে ১৪ জন মাদক বিক্রি ও সেবনের অপরাধে গ্রেপ্তার হয়েছে, আর অন্যদিকে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি রয়েছে।
মাদক সেবন করার অপরাধে গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মোর্শেদ আলম (২৮), মো. নুর হোসেন (২১), মো. এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), মো. নাহিদ হাসান সজিব প্রধান (২৯), মো. সোহেল প্রকাশ কালা (৪৩), মোমিন উদ্দিন প্রকাশ মুন্না (৩২), মো. ওমর ফারুক (৪৩), মো. সাইদুল ইসলাম (৪০), মো. মেহেদী (৩০), মো. সাগর (২৮), মো. সালাম (২৫), অর্নব ত্রিপুরা (২৯) এবং অজয় ত্রিপুরা (২৪) অন্তর্ভুক্ত আছে।
এছাড়া, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি হলেন মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশ (১৯)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন