প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে, যা বিনিয়োগকারী, শেয়ারবাজারের অংশীজন এবং সাধারণ জনগণের জন্য তথ্য ও সেবা প্রদানে আরও সহজতর হবে।
নতুন ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে রোববার (৬ সেপ্টেম্বর) উদ্বোধন করা হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিএসইসির আইন-কানুন, অ্যানফোর্সমেন্ট অ্যাকশন, প্রেস বিজ্ঞপ্তি, টেন্ডার বিজ্ঞপ্তি, জনগুরুত্বপূর্ণ অফিস আদেশ, নিবন্ধিত বিভিন্ন স্টেকহোল্ডারের তালিকা এবং আইপিও ও আরপিও প্রসপেক্টাসসহ কমিশনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য সহজে পাওয়া যাবে।
এছাড়া, বিএসইসির বিভিন্ন সেবা এবং সেবা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও নতুন ওয়েবসাইটের মাধ্যমে সহজেই পাওয়া যাবে। এর ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন এবং সাধারণ সেবাগ্রহীতারা প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করতে সক্ষম হবেন।
বিএসইসির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন ওয়েবসাইটটি বিশ্বের স্বনামধন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আধুনিক ওয়েবসাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এতে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ও ব্যবহারবান্ধব ইন্টারফেস এবং তথ্য ও সেবা সহজে পাওয়ার সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিশন জানিয়েছে, চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে এবং কমিশনার (আইসিটি) তানভীর হাবিব রহমানের তত্ত্বাবধানে কমিশনের আইসিটি ডিভিশনের উদ্যোগে প্রযুক্তি অংশীদার প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় ওয়েবসাইটটি ডেভেলপ করা হয়েছে। বিএসইসি আশা করছে, নতুন ওয়েবসাইটটি শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীবান্ধব সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে কমিশনের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমও নতুন ওয়েবসাইটের মাধ্যমে আরও গতিশীল হবে বলে তারা প্রত্যাশা করছে। পূর্ববর্তী অফিসিয়াল ওয়েবসাইটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ওয়েবসাইট চালুর সঙ্গে সঙ্গে।
নতুন ওয়েবসাইটের ঠিকানা sec.gov.bd। ওয়েবসাইট সম্পর্কে মতামত, পরামর্শ বা ফিডব্যাক [email protected] ই-মেইলে পাঠানো যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন