প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পুনরুদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে তারা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গমন করেছে। তাদের সঙ্গে রয়েছে হাসিনার নিজস্ব স্বাক্ষরিত ওকালতনামা। এই স্বাক্ষর নিয়ে বর্তমানে বিতর্ক সৃষ্টি হয়েছে।
তথ্য অনুসারে, শেখ হাসিনা সাধারণত ইংরেজিতে স্বাক্ষর করেন না। এ কারণে কিছু ব্যক্তি এই স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন। তিনি দাবি করেন, শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠিটি পাঠানো হয়েছে। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রে NID তে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য কোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না, বা জাল স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষর করারও সুযোগ নেই। শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সকল নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন।’
রাশেদ খাঁন বলেন, ‘চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়, ঠিক লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে! তারা আপার কাছে অন্তত একবার জিজ্ঞেস করে নিতে পারতো যে, আপা স্বাক্ষর বাংলায় না ইংরেজিতে করেন? না কি আপা ইংরেজি ভালো বোঝে না, অথবা ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভালো বোঝে না?’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন