প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর রাণীনগর থানার পুলিশের অভিযান চালিয়ে তারা আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। এই অভিযানে গ্রেফতারকৃতদের বাড়ি থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তারা বগুড়া ও নাটোরের সিংড়া এলাকায় অভিযান পরিচালনা করে এবং তাদেরকে গ্রেফতার এবং গরুগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর আগে, সিংড়া এলাকায় পুলিশ আরো ৩ সদস্যকে গ্রেফতার করেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানিয়েছেন, গত ১০ জুলাই রাতে উপজেলার গোনা দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের খোকন সরদারের গোয়াল ঘর থেকে ৩টি গরুর চুরির ঘটনা ঘটে। এঘটনায় খোকন সরদার ১২ জুলাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ১৫ জুলাই নাটোরের সিংড়া এলাকা থেকে পুলিশ হাবিবুর রহমান (৪২), ফেরদৌস হোসেন (২৬) এবং আসলাম দেওয়ান (৪৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সান্তাহার কোমল দোগাছী গ্রামের আলাউদ্দীনের ছেলে গোলাম রব্বানী পাখিটার (৩৯) কে বগুড়া থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার গোলাম রব্বানীর দেয়া তথ্য অনুযায়ী, ওই রাতেই নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামের পতিত চন্দ্র হাওলাদারের ছেলে সুজীত চন্দ্র ওরফে অজিত চন্দ্র হাওলাদার (৪০) এবং একই উপজেলার বড় বাড়ুইহাটি গ্রামের সুমেন রাজ বংশির ছেলে সুচন্দন রাজ বংশি ওরফে সজল (২৭) এর বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এই দুইজনকেও গ্রেফতার করা হয়েছে এবং তাদের বাড়ি থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, উদ্ধার হওয়া গরুগুলো বিভিন্ন এলাকা থেকে চুরি করে তাদের হেফাজতে রাখা হয়েছিল বলেও জানা গেছে। তবে উদ্ধার গরুর মালিককে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন