প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করেছে, কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে পরীক্ষা শুরুর ঠিক আগে নিয়োগ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এক পরীক্ষার্থী জানান, নির্ধারিত সময়ে তাঁরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন এবং তাঁদের ওএমআর শিটও দেওয়া হয়। কিন্তু সকাল ১০টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদে ২৪২ জন নিয়োগের জন্য গত ১৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন। পরীক্ষার আয়োজনের জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। তবে স্থগিত পরীক্ষার পরবর্তী তারিখ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন