প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এই প্রশিক্ষণের সমাপ্তি বুধবার (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জয়নুল আলম তালুকদার।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এবং কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় প্রশিক্ষণটি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে এসএএও, শিক্ষক-শিক্ষিকা, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা, তথ্য আপা, সাংবাদিক, ইমাম-পুরোহিত ও এনজিও কর্মী অন্তর্ভুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা মুহাম্মদ জয়নুল আলম তালুকদার উল্লেখ করেন, ‘সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে শাকসবজি রাখা প্রয়োজন। খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের শাকসবজি রাখা স্বাস্থ্যের জন্য উপকারী।’
প্রশিক্ষণের সমাপনীতে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জিনাত জাহান বর্ণালী, বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহাগ মিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাঈন উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্টরা। প্রশিক্ষণে প্রশিক্ষকরা সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনে পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবার ও সমাজে পুষ্টিবিষয়ক সচেতনতা তৈরিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন