প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মালয়েশিয়ার সেশন কোর্টে হালাল পণ্য নিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত দুই বাংলাদেশি পরিচালক তানজিনা আক্তার মোল্লাহ (৩৫) এবং ব্যবস্থাপক হোসাইন সাদ্দামের (৩৪) জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘আয়াম সেগার বিএম (এম) এসডিএন বিএইচডি’ নামের একটি কোম্পানি এবং স্থানীয় দুই অভিযুক্ত সহ অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করলেও, আদালত ২০২৭ সালের ২৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে এবং সব অভিযুক্তের মামলা একত্রে বিচারের আবেদন মঞ্জুর করা হয়েছে।
অভিযোগ ও অভিযানের তথ্য অনুযায়ী, গত ৩০ অক্টোবর মধ্যরাতে পুচংয়ের একটি গুদামে অভিযান চালিয়ে মুরগি বিদ্যুৎ প্রবাহিত পানিতে ডুবিয়ে রাখার কৌশল ফাঁস করা হয়। ওই অভিযানে ১২ জন বিদেশি নাগরিককে আটক করা হয় এবং প্রায় ৮৫ হাজার ৪০০ রিঙ্গিত মূল্যের ৬ হাজার ৫৫৫ কেজি মুরগি জব্দ করা হয়।
ওই দিন রাত ১২টা ৪৫ মিনিটে পুচংয়ের কাম্পুং শ্রী আমান হিলিরের একটি স্থাপনায় বিপুল পরিমাণ জবাই ও প্রক্রিয়াজাত মুরগি হালাল বা মুসলিমদের খাওয়ার উপযোগী বলে প্রতারণামূলকভাবে সরবরাহের অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের তথ্যমতে, ট্রেড ডেসক্রিপশনস আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে কোম্পানিটিকে প্রথম অপরাধে সর্বোচ্চ ৫০ লাখ রিঙ্গিত এবং পরবর্তী অপরাধে ১ কোটি রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া ৫ বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পরিচালক ও ব্যবস্থাপকের ক্ষেত্রে প্রথম অপরাধে সর্বোচ্চ ১০ লাখ রিঙ্গিত জরিমানা বা ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
এদিকে স্থানীয় দুই অভিযুক্ত জামিন পেলেও, আদালত পাসপোর্ট জমা রাখা এবং সেলাঙ্গর ইসলামিক ধর্মীয় বিভাগে (জেএআইএস) নিয়মিত হাজিরাসহ একাধিক কড়া শর্ত আরোপ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন