প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : যাত্রাবাড়ী থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত।
রোববার, পুলিশ এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মো. আলাউদ্দিন (৩৩), মোহাম্মদ মাসুদ (২৪), মোছা. জামিলা আক্তার (২৭), আব্দুল্লাহ নূর জামিল (৪০), মো. মাসুদ রানা ওরফে বাপ্পি, ফেরদৌস (২৮), মো. রাহাত (২৬), মেহেদী হাসান (২০), রাব্বি (১৯), ওয়াজকুরুনী (২১), মো. উজ্জ্বল (১৯), মো. মোহামিন উদ্দিন হায়দার (৪৫) এবং মো. লিমন (২০)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন