প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানের মাধ্যমে বাবাসহ ছেলেকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা-পুলিশ। এ সময় তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে দুটি চোরাই মোটরসাইকেল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পীরগঞ্জ উপজেলার মকিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৪০) এবং তার ছেলে রাকিব মিয়া (২০)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় দুটি চোরাই মোটরসাইকেল।
উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে রয়েছে একটি নিবন্ধিত ইয়ামাহা R15 V3 এবং একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার NS 160 মোটরসাইকেল।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া, এই চোরচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ ঘটনায় আরও গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছে তাজহাট থানা পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন