প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা (দক্ষিণ), ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে।
আজ শনিবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) উপজেলার সোনাপুর এলাকায় এই অভিযানটি চালায়।
বিজিবি সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান শুরু করে। এই সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ আজ শনিবার দুপুরে এই তথ্য প্রকাশ করেন।
তিনি আরও জানান, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমানগন্ডা বিওপির টহলদল এই অভিযানটি সম্পন্ন করে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন