প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শারজাহতে সিরিজ শেষ করার সুযোগ বাংলাদেশের সামনে ছিল জয় দিয়ে। কিন্তু আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে টাইগারদের সেই আশা পূরণ হয়নি। এই পরাজয়ের ফলে বাংলাদেশকে ত্রিদেশীয় সিরিজ থেকে কোনো জয় ছাড়াই বিদায় নিতে হলো। আফগানিস্তান ফাইনালে চলে গেল, যেখানে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে হবে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে শুরুতেই দলটি খেই হারিয়ে ফেলে। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটের কারণে দলে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন একাই লড়াই চালিয়ে যান। তিনি ৯৬ বলে সর্বোচ্চ ৭০ রান করেন। তার সঙ্গে ভালো সঙ্গ দেন সাইফ হাসান, যিনি ৪১ রান করেন। পঞ্চম উইকেটে এই দুজনের ৯৩ রানের জুটি ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। নাজমুল হোসেন শান্তর ১৫ রান ছাড়া বাকি ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে পারেননি, এমনকি ৪ জন রান না করেই আউট হন। ফলে বাংলাদেশ ৪২তম ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায়। আফগানিস্তানের রশিদ খান ৪টি উইকেট নেন।
১৬১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৩৯ রানে ২ উইকেট হারায়। দুইটি উইকেটই নেন পেসার তাসকিন আহমেদ। তবে এরপর রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদী মিলে আফগানিস্তানকে সহজেই জয়ের বন্দরে নিয়ে যান। রহমত শাহ ৬৭ রানে এবং শাহিদী ৩৬ রানে অপরাজিত থাকেন। ৮৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে আফগানরা জয় নিশ্চিত করে।
বাংলাদেশের পক্ষে তাসকিন ২টি এবং মুস্তাফিজুর রহমান ১টি উইকেট পান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন