প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগে নবনিযুক্ত পরিচালক ডা. এসএম মনিরুজ্জামানকে লাঞ্ছিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা সহ মব তৈরি করে তাঁর কক্ষে তালা লাগানোর প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বরিশালের এই ঘটনাটি ঘটে ১১ জুলাই, শনিবার, বেলা এগারোটায়। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার সমন্বয়ক এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব এই কর্মসূচির সঞ্চালনা করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ড্যাবের বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি ডা. অধ্যাপক আজিজ রহিম।
বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক, পটুয়াখালী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান, চিকিৎসক সংগঠন ড্যাব-এর নেতা ডা. আনেয়ার হোসেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বরিশাল বিভাগের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ন্যাব) বরিশাল শাখার সভাপতি মমতাজ পারভীন, শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ছাত্রদল নেতা জাবের বিন ফয়সাল, তুহিন আরাফাত, আবদুল্লাহ আল ফাহিদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতা মো. মনিরুজ্জামান, গণসংহতি আন্দোলনের আরিফুর রহমান মিরাজ, বরিশালস্থ বাউফল সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, বরিশাল মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন মিন্টু সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ড্যাবের ব্যানারে বিগত দিনে আওয়ামী সুবিধাভোগী মেডিক্যাল কলেজের কিছু শিক্ষক ও শিক্ষার্থী তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মব তৈরি করেছে এবং যারা এই বিষয়ে অবস্থান নিয়েছে তাদেরকে বিগতদিনে জনগণের পক্ষের কোনো আন্দোলনে দেখা যায়নি। তারা বলেন, মূলত বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে ও ড্যাবকে বিতর্কিত করতেই আওয়ামী সুবিধাভোগীদের এই অপচেষ্টা।
বক্তারা আরো বলেন, শহীদদের রক্তে উপর দাঁড়িয়ে ২৪ জুলাই গণঅভ্যুত্থান ঘটেছিল যার মধ্যদিয়ে বাংলাদেশে স্বৈরতন্ত্রের, ফ্যাসিবাদ ও মব কালচারের চির বিদায় হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। তারা আশা করেন, যুগান্তকারীকালে বাংলাদেশে আগামীদিনে যাতে আর মব সন্ত্রাস না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা রাখতে বলা হচ্ছে।
এছাড়া উল্লেখ্য যে, শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মনিরুজ্জামানকে গত ৫ জুলাই বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে নিয়োগ দেয় সরকার। তার পর ৬ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন। তবে অভিযোগ রয়েছে যে, ৮ জুলাই শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কিছু চিকিৎসক শিক্ষার্থীদের নিয়ে পরিচালকের দপ্তরে যান ড্যাবের একাংশের নেতারা। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে তার দপ্তর ছাড়তে বাধ্য করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন