প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এক ‘নয়ন’ আতঙ্কে গোটা আওয়ামী লীগ অস্থির হয়ে পড়েছে। বিএনপির ভয়ে তাদের আতঙ্কের মাত্রা কতটা, তা নিয়ে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট তারিক চয়ন।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সাবেক প্রেস সচিব তারিক চয়ন মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে লিখেছেন, জুলাই-আগস্টের পর, প্রায় দুই বছর আগে ভারতের একজন শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানতে চেয়েছিলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হবে? কূটনীতিকের জবাব ছিল, বিএনপি যতটুকু চাইবে...
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা তারিক চয়ন উল্লেখ করেছেন, কূটনীতিকের বক্তব্য শুনে তার মনে ফ্যাসিস্টের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার মাতা-পুত্রের ছবি ভাসছিল। তিনি প্রশ্ন তুলেছেন, "হায়রে আওয়ামী লীগ!" স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ‘বাপের চাকর’, খালেদা জিয়াকে ‘এতিমের টাকা চোর’, ‘মদখোর’ এবং তারেক রহমানকে ‘পলাতক চোর’, ‘জঙ্গি’ আখ্যা দিয়েছিল আওয়ামী লীগ। এখন তাদেরকে বিএনপির কাছে হাজিরা দিতে হবে নিজেদের রাজনীতি টিকিয়ে রাখার জন্য!
তারিক চয়ন আরও প্রশ্ন করেছেন, গোপালগঞ্জে জঙ্গিদের তাণ্ডব বাদ দিলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা কি ওই কূটনীতিকের ভবিষ্যদ্বাণীকে মনে করিয়ে দিচ্ছে না? পালিয়ে থেকে হুংকার দেওয়ার নামে ফেসবুক-টিকটকে অলস সময় কাটানো, ইউটিউবারদের দিয়ে আষাঢ়ে গল্প প্রচার করা এবং মিছিল দেখাতে মুখে মাস্ক পরে ভোঁ দৌড়- এসবের বাইরে মাঠে, রাজপথে, জনসভায় আওয়ামী লীগ কোথায়?
সবশেষে, তারিক চয়ন লিখেছেন, মহাভারতের শকুনি মামার মতো তাদের কূটকৌশল থেমে নেই। তিনি উল্লেখ করেছেন, গতকাল পত্রিকায় পড়েছেন, বিএনপি মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতির সময় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন কয়েকজন সন্ত্রাসীকে হাতেনাতে ধরে পুলিশের কাছে দিয়েছেন। গত কয়েক দিন ধরে এমন অনেক ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন। তবে মজার বিষয় হচ্ছে, এক ‘নয়ন’ আতঙ্কে গোটা আওয়ামী লীগ অস্থির হয়ে পড়েছে। সেক্ষেত্রে, বিএনপির ভয়ে তারা কতটা আতঙ্কিত, তা ভাবার বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন