প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আদনান সামি বলিউডের অন্যতম জনপ্রিয় গায়কদের মধ্যে একজন। কিন্তু তার জন্মস্থান ভারত বা পাকিস্তান নয়, বরং যুক্তরাজ্য। বাবার চাকরির কারণে তার পরিবার পাকিস্তানে চলে আসে, ফলে তিনি পাকিস্তানের নাগরিক হন। তবে, বহু বছর আগে তিনি পাকিস্তানি নাগরিকত্ব ত্যাগ করেছেন। বর্তমানে তিনি ভারতের নাগরিক। এই প্রসঙ্গে সম্প্রতি তিনি মন্তব্য করেছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি আদনান সামিকে প্রশ্ন করেন, তিনি কি ভারতীয় নাগরিক। গায়ক তার জবাবে লেখেন, "সত্যিই? এত বছর পরেও আপনি আমাকে এই প্রশ্ন করছেন? আপনার কী মনে হয়?"
এছাড়াও, গায়কের কাছে প্রশ্ন করা হয়, তিনি কি অর্থের জন্য ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। আদনান সামি স্পষ্টভাবে জানান যে, অর্থের কারণে তিনি কখনও নাগরিকত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেননি। বরং, তিনি পাকিস্তানে পেশাগত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, ২০০০ সালে কিংবদন্তি ভারতীয় শিল্পী আশা ভোঁসলের সঙ্গে তার যৌথ অ্যালবাম ‘কভি তো নজর মিলাও’ প্রকাশিত হয়। এই কাজটি যুক্তরাজ্য থেকেই সম্পন্ন হয়েছিল, কারণ গায়কের শৈশব এবং পড়াশোনা সেখানেই।
অন্যদিকে, আদনান সামি ২০০১ সালে ভ্রমণ ভিসায় ভারতে প্রবেশ করেন। এরপর তিনি একের পর এক কাজের প্রস্তাব পান এবং ভারতের জনপ্রিয় সব তারকাদের সঙ্গে গান গাইতে শুরু করেন। এরপর থেকে তিনি আর পাকিস্তানে ফিরে যাননি।
এছাড়া, আদনান সামির পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ ২০১৫ সালে শেষ হয়ে যায়। কিন্তু তিনি এরপর পাসপোর্ট পুনর্নবীকরণ করেননি। পরবর্তীতে, ২০১৬ সালের ১ জানুয়ারি তিনি ভারতীয় নাগরিকত্ব লাভ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন