প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নতুন কোডিং পদ্ধতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে এই পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে বিশ্ববিদ্যালয়টিতে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের জন্য কোডিং করা উত্তরপত্র এবং পরীক্ষা-সংক্রান্ত সরঞ্জাম সরবরাহের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পরিচালক অধ্যাপক ড. মো. হাসনাত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম ছয়টি বিভাগের প্রতিনিধিদের কাছে কোডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করবেন।
প্রথম পর্যায়ে কোডিং করা উত্তরপত্র পাচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরীক্ষার খাতা মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্দেশ্যে এই পদ্ধতি চালু করা হচ্ছে। কোডিং পদ্ধতিতে পরীক্ষার্থীর পরিচয় গোপন রেখে নির্দিষ্ট কোড ব্যবহার করা হবে। ফলে পরীক্ষকের কাছে উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষার্থীর পরিচয় জানা সম্ভব হবে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম মন্তব্য করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতির ব্যবহার শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের জন্য প্রয়োজনীয় উত্তরপত্র প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে যেসব বিভাগের পরীক্ষা আসবে, নির্ধারিত সময়ে সেসব বিভাগের কাছে কোডিং করা উত্তরপত্র পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ছয়টি বিভাগ তাদের পরীক্ষার তারিখ জানিয়েছে। আগামীকাল ওই ছয়টি বিভাগের জন্য প্রস্তুত করা কোডিং করা উত্তরপত্র সরবরাহ করা হবে। এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এই পদ্ধতি চালুর ফলে উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আরও বৃদ্ধি পাবে।
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক হাসনাত কবির জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল কোডিং পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের। সেই পরিপ্রেক্ষিতে আগামীকাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। প্রথমে ছয়টি বিভাগ এবং পরে পর্যায়ক্রমে সব বিভাগে এটি বাস্তবায়ন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন