প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আফগানিস্তান পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে। সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের অভ্যন্তরে ব্যাপক বেসামরিক নাগরিক নিহত হওয়ার জেরে আফগান বাহিনী ড্রোন হামলা করেছে। এটি জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।
এবং প্রতিবেদনে আরও বলা হয়েছে, তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তান জানিয়েছে, তারা পাকিস্তান সীমান্তবর্তী কিছু লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এদিকে পাকিস্তান জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চারটি ড্রোন ভূপাতিত করেছে। সেইসাথে ইসলামাবাদ ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানির বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার জন্য হুশিয়ারি উচ্চারণ করেছে।
সম্প্রতি প্রতিবেশী এই দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। প্রাণঘাতী সংঘর্ষের পর গত বছরের অক্টোবরে দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিছুমাস তুলনামূলক শান্ত থাকার পর আবারও উত্তেজনা দেখা দিয়েছে।
গত রোববার (২৮ জুন) আফগানিস্তানে পাকিস্তানের পক্ষ থেকে ভয়াবহ বিমান হামলা চালানো হয়। হামলার পর তালেবান সরকার পাল্টা জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। কয়েকদিনের মধ্যেই আফগান বাহিনী ড্রোন হামলা চালিয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, আফগান তালেবান বাহিনী বেলুচিস্তানের সীমান্ত দিয়ে চারটি সাধারণ ড্রোন ছুঁড়েছে, পাকিস্তানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে এই শত্রুভাবাপন্ন আকাশযানগুলো শনাক্ত করেছে।
তাদের আরও দাবি, ‘আফগান তালেবান যদি পাকিস্তানকে উস্কানি দিতে থাকে, তবে তারা এর উপযুক্ত জবাব পাবে, যার জন্য তাদের চরম মূল্য দিতে হবে।’
অপরদিকে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানায়, তারা বেলুচিস্তান এবং উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে ‘বিমান হামলা’ চালিয়েছে, যাতে আইএসআইএল (আইএসআইএস)-এর এক সহযোগী সংগঠনের সদস্যরা হতাহত হয়েছে।
তালেবানদের সামরিক বাহিনীতে কোনো যুদ্ধবিমান নেই এবং তাদের কাছে একটি কার্যকর বিমান বাহিনীও নেই, কিন্তু তারা পাকিস্তানের সাথে লড়াইয়ে ছোট ড্রোন ব্যবহার করেছে, মূলত সীমান্ত অঞ্চলে হামলা চালানোর জন্য।
২০২১ সালে তালেবানরা কাবুলের ক্ষমতা দখল করার পর থেকেই পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ফেব্রুয়ারি মাস থেকে সীমান্ত-সংলগ্ন লড়াইয়ে শত শত মানুষ প্রাণ হারিয়েছে, যখন পাকিস্তান আফগান ভূখণ্ডের ভেতরে বিমান হামলা চালিয়েছে এবং আফগানিস্তান প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
করাচিতে গত সপ্তাহে এক প্রাণঘাতী হামলার পর পাকিস্তান পূর্ব আফগানিস্তানে হামলা চালায়, যাতে অনেক মানুষের প্রাণহানি ঘটে। ইসলামাবাদ জানিয়েছে, তারা জঙ্গিদের লক্ষ্য করে হামলা করেছে, কিন্তু আফগান সরকার বলেছে যে, এতে অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান তাদের ভূখণ্ডে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তবে, তালেবান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তারা উল্টো অভিযোগ করছে, ইসলামাবাদ বিনা উসকানিতে আফগান ভূখণ্ডে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন