প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই বিভাগের মধ্যে র্যাগিং ঘটনার জন্য ৫ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং ৩০ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন শিক্ষার্থী এবং লোক প্রশাসন বিভাগের ১৩ জন শিক্ষার্থী সতর্কীকরণ সহ বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তটি গৃহীত হয়।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ক্ষেত্রে, দুইজনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— সানি নেহালী (২৪-২৫ বর্ষ) এবং সানাউল (২৪-২৫)। এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন শেখ মেহেদী হাসান, আরিফ হোসেন সজিব, ছৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াছিমাত সারা, সাজ্জাদ হোসাইন রুহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রিতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসিবুজ্জামান, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান এবং মাহাথির জিসান (২৫-২৬)।
অন্যদিকে, লোক প্রশাসন বিভাগের ৫ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজীবন বহিষ্কার হওয়া ৫ জন হলেন— আল নাজিব মাহি, খাইয়ুম মোস্তফা, মো. আব্দুল কায়ুম, তারিফ জামান রাজ এবং মোফাজ্জল হোসেন বরকত।
এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন মোজাহেদুল ইসলাম মীম, সায়েম হাফিজ সিয়াম, মো. আব্দুল ফাত্তাহ আকিব এবং নবী হোসেন শুভ। এছাড়া, ৪ জন শিক্ষার্থীকে সতর্ক করেছে প্রশাসন। তাদের মধ্যে রয়েছেন, তানভিন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব এবং আব্দুল হালিম।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, "এগুলো সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা আপিল করতে পারবে কিনা অবগত হয়নি। এসব বিষয়ে উপাচার্য মহোদয় বলতে পারবেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন