প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জ, ২৪ অক্টোবর, ২০২৬ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যাওয়ার ফলে বাসের সুপারভাইজার মো. রুকনুুজ্জামান রঞ্জু (৫০), হেলপার চঞ্চল বিশ্বাস (২৪) এবং যাত্রী সালাহউদ্দিন আহম্মেদ সাকিব (৩২) নিহত হন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।
শনিবার ভোর ৩টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদরের আজিবর রহমানের পুত্র রুকুনুজ্জামান রঞ্জু, একই জেলার ধামুড়হুদা উপজেলার শ্রী মিলন কুমার বিশ্বাসের পুত্র চঞ্চল বিশ্বাস এবং চুয়াডাঙ্গা জেলার ধামুড়হুদা উপজেলার মিজানুর রহমানের পুত্র সালাহউদ্দিন আহম্মেদ সাকিব।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বাসস’কে জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ এবং আহত ১৬ জনকে উদ্ধার করে। আহত ১১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন- হ্নদয় (৩০), নুর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবার্ড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীফুন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিসা (২৪) এবং বোরহানউদ্দিন (৫৫)।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহের রানা বাসস’কে জানান, নিহতদের মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন