প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর ২২ বছর বয়সী যুবক মিয়া হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত যুবক মিয়া হোসেন উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত মিস্টার আলীর পুত্র। স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময়, তিনি নিজের বসতঘরে বৈদ্যুতিক সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগান। মঙ্গলবার (২১ জুলাই) সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
স্থানীয়রা দাবি করেছেন, ঘটনার আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস করেন, যেখানে তিনি উল্লেখ করেন, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'। এ কারণে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
পারিবারিক সদস্যদের কথায়, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক ও মানসিক চাপের মধ্যে ছিলেন। তাদের ধারণা, এসব কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে ফেসবুক স্ট্যাটাস এবং মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকলে তা নিয়েও এলাকায় নানা আলোচনা চলছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন