প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হবিগঞ্জের নবীগঞ্জে ১০ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আদালত তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ ছাড়া, প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একজন আসামির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপর আসামিকে কারাগারে পাঠানো হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সেলিম রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন হলেন নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর ইউনিয়নের শেখ কবিরের ছেলে শেখ জামাল এবং অপরজন এলাহী মিয়ার ছেলে রাজিব মিয়া।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৭ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমতপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জান্নাত (১০) স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার সময় তাকে মোবাইল ফোন দেওয়ার কথা বলে ঘরে নিয়ে যাওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে, ঘরে নেওয়ার পর শেখ জামাল ও রাজিব মিয়া দরজা বন্ধ করে শিশুটিকে ভয়ভীতি দেখান। এক পর্যায়ে তারা জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করেন। পরে, বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখিয়ে শিশুটিকে ঘর থেকে বের করে দেওয়া হয়।
বাড়ি ফেরার পথে শিশুটি রাস্তায় অচেতন হয়ে পড়ে। তখন মুমিনা বেগম নামে এক নারী তাকে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জ্ঞান ফেরার পর সে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারকালে মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সেলিম বলেন, আসামিদের বয়স বিবেচনায় আদালত তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সেলিম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন