প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদীর রায়পুরায় টানা অতিবৃষ্টির ফলে মাটির ঘরের দেয়াল ধসে গিয়ে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এটি ঘটে।
নিহত তানঝুমা স্থানীয় আপেল মিয়ার মেয়ে এবং মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের মতে, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে তানঝুমা। এ সময় ওই এলাকায় একটি চালবিহীন পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারী বর্ষণের কারণে হঠাৎ করে ধসে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম জানায়, মাটির ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরো জানান, নিহত শিশুর বাবা বর্তমানে কক্সবাজারে রয়েছেন। তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন হবে।
রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন