প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলে বিপুল অর্থ দেশ থেকে পাচার হয়ে গেছে। ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়েও সরকার শুরুটা ভালো করেছে।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ মেরিটাইম একাডেমি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ধ্বংসস্তুপ থেকে আবারও ঘুরে দাঁড়াতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার সেই প্রমাণ দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রেখে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন।
এসময় সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে সহযোগিতা করার জন্য মেরিন পেশাজীবিদের প্রতি আহবান জানান মির্জা ফখরুল। তিনি জানিয়েছেন, মেরিনার্সদের মতো বিভিন্ন খাতের পেশাজীবিরা সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অনেক দূর অগ্রসর করা সম্ভব হবে।
এর আগে, দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি সেমিনার কেন্দ্রে ‘লং লাইভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি সেখানে জানান, বিশ্বে চীনের ব্যবসায়ীক খাতকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ পাশে থাকবে।
মির্জা ফখরুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ এবং চীনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক সুসংহত হবে।
তিনি আরও জানান, নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সরকার চীন-বাংলাদেশ সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায়। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনগুলোতে আরও সম্প্রসারিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন