প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি সামরিক অভিযানের লক্ষ্য, হামলার জন্য নির্ধারিত স্থাপনা এবং অস্ত্রের পেছনে ব্যয় করা বিপুল অর্থের হিসাব চাওয়ার পাশাপাশি, ট্রাম্প প্রশাসনকে এই যুদ্ধের জন্য জবাবদিহি করতে হবে বলে মনে করেন।
মার্ক কেলি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই ব্যর্থ সংঘাতের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
অ্যারিজোনা অঙ্গরাজ্যের এই সিনেটর, যিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক পাইলট, সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য। তিনি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কৌশলগত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
কেলি জানতে চান, ইরানে সামরিক অভিযান চালানোর পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশলগত লক্ষ্য ছিল কি না, নাকি দেশটিতে ধ্বংসযজ্ঞ চালানোই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “আমি হামলার লক্ষ্যবস্তুর তালিকা দেখতে চাই।”
একই সঙ্গে, এসব হামলার অনুমোদন কে বা কারা দিয়েছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। কেলি আরও জানতে চান, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের পেছনে কয়েক হাজার কোটি ডলার ব্যয়ের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে।
কেলির এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। ফলে ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে কংগ্রেসে আরও কঠোর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন