প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাজী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় তার বাবা কাজী আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে এ অভিযানটি চালানো হয়। গ্রেফতারকৃত আলমগীরকে যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, তার নেতৃত্বে ডিবির একটি দল যশোর শহরতলীর শেখহাটি পূর্বপাড়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েলের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালীন টিনশেডের রান্নাঘরের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, চার রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি এবং মাদকসংক্রান্ত মোট ১৪টি মামলা রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল পালিয়ে যান। তবে এই ঘটনার জন্য তার বাবা আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জুয়েল এবং তার বাবার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন