প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুরে সুন্দলপুর সাউথ-১ নামে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে। এই কূপের গভীরতা প্রায় তিন হাজার ২৮৯ মিটার, যেখানে দুটি জোনে ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুত রয়েছে।
সোমবার (২ নভেম্বর) রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়, যেখানে অগ্নি প্রজ্বালনের মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। কূপটি থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশজুড়ে চলমান তীব্র গ্যাস সংকটের প্রেক্ষাপটে, নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের শিখা জ্বলে ওঠা স্থানীয়দের জন্য একটি বড় স্বস্তির খবর। এটি জেলাটির ষষ্ঠ গ্যাসকূপ, এবং স্থানীয়রা মনে করছেন, এই অর্জন আবাসিক ও বাণিজ্যিক সংকট দূর করতে সহায়তা করবে, এবং তারপরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে।
বাপেক্সের সূত্র জানাচ্ছে, সরকারি ও বাপেক্সের যৌথ অর্থায়নে গত ৮ জুলাই খনন কাজ শুরু হয় রিগ ‘বিজয়-১০’ দিয়ে। লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার ৩০০ মিটার, কিন্তু প্রায় চার মাসের পরিশ্রমের পর তিন হাজার ২৮৯ মিটার গভীরতায় পৌঁছে নিশ্চিত হয় কাঙ্ক্ষিত প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদুর রহমান এই বিষয়ে বলেন, ‘আমরা আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ ওয়ান-এ একটা গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা আশা করি, প্রাথমিকভাবে যে ধারণাটা পেয়েছি যে, প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস এখান থেকে উত্তোলন করা যাবে। যেটা জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে এবং এটা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
তিনি আরও জানান, ‘আগামী ১৫ দিন কূপটিতে চলবে ড্রিল স্টেম টেস্ট বা ডিএসটি পরীক্ষা। এর মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে অন্য কোনো খনিজ উপাদান আছে কি না। জাতীয় জ্বালানি নিরাপত্তা সুরক্ষায় সুন্দলপুর সাউথ-১ এখন দেশের অর্থনীতি ও নোয়াখালীর মানুষের জন্য এক নতুন আশীর্বাদ।’
নোয়াখালী জেলায় মোট ৬টি গ্যাসকূপ রয়েছে, যার মধ্যে সুন্দলপুর সাউথ-১ একটি নতুন মাইলফলক। বাপেক্স জানাচ্ছে, কূপটির মোট মজুদের পরিমাণ ৯৭ দশমিক ৬৯ বিসিএফ বা বিলিয়ন ঘনফুট। আগামী ২০ বছর ধরে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে এখান থেকে, যার আনুমানিক বাজারমূল্য পাঁচ হাজার ৮০৯ কোটি টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন