প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, বাংলাদেশে সাম্য ও মানবতার প্রতিষ্ঠা করতে হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা এবং দর্শনকে ধারণ করা অপরিহার্য।
আজ সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
তিনি উল্লেখ করেন, নজরুল কেবল একজন কবি নন, বরং তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে নজরুলের চর্চা আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখা ও সৃষ্টির মাধ্যমে শোষণ, বঞ্চনা, বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
নজরুলের কবিতা, গান এবং সাহিত্যকর্ম মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে প্রেরণা দেয়। নতুন প্রজন্মকে দেশপ্রেম, সাম্য এবং মানবতার চেতনায় গড়ে তুলতে নজরুলের জীবন ও দর্শন থেকে শিক্ষা নিতে হবে।
তিনি যোগ করেন, মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত এবং চিন্তাধারার চর্চা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন এবং মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী এবং ট্রেজারার শাহিনুল ইসলাম।
এছাড়া কামিল (স্নাতকোত্তর) শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. গোলাম রব্বানী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. আ. হ. ম. নুরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম, মাদরাসা পরিদর্শক অধ্যাপক ড. হুসাইন আহমাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) আবু বকর সিদ্দিক, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী এবং উপ-পরিচালক জিয়াউর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হামদ-নাত, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি এবং উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। এই আয়োজনের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য, সংগীত এবং জীবনদর্শনের চর্চা সম্প্রসারণের পাশাপাশি তাঁদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন