প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় 'অর্ণব' ভারতের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানার পূর্বে ঝড়টি আরও শক্তিশালী হতে পারে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার হতে পারে।
অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলা এবং ওড়িশার দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশে প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে। রাজ্য সরকার মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে ফেরার নির্দেশ দিয়েছে।
ঝড়ের আশঙ্কায় মঙ্গলবার ও বুধবার পাঁচটি জেলার স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছে ওড়িশা সরকার। নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেয়ার প্রস্তুতিও চলছে। দুই রাজ্যেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৭ থেকে ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। একই সময়ে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে বলে আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন