প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে খোঁজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রায় দেড় মিনিটের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেন ভিডিওটি প্রথম প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি একটি জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় তাকে ৫০০ টাকা বাজি ধরার বিষয়েও কথা বলতে শোনা যায়।
স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইন জানান, রাইসুল ইসলাম নামের এক ব্যক্তি পাখির মাংস খাওয়ার ভিডিওটি তাকে পাঠান। ভিডিওতে পাখির মাংস খাওয়া ব্যক্তির নাম সাবদুল্লা বলে উল্লেখ করেন তিনি। তবে কে বাজি ধরেছিলেন, তা তিনি নিশ্চিত নন। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বাজি বা বিনোদনের নামে জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণের নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “ঘটনাটি জানতে পেরেছি। মাদারগঞ্জ মডেল থানা ইতোমধ্যে ওই লোকটিকে খুঁজছে। আমরা তাকে শনাক্ত করতে পারলেই প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করব।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন