প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টেকসই নেট জিরো ইনিশিয়েটিভ এবং এনার্জি ইফিশিয়েন্সি প্রোগ্রাম এর জন্য সাশ্রয়ী ও ক্লিন এনার্জি ক্যাটাগরিতে ওয়ালটন 'এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬' জয় করেছে। তাছাড়া উৎপাদন প্রক্রিয়ায় টেকসই সবুজ প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি জলবায়ু সুরক্ষায় প্রমাণিত বিশেষ অবদানের জন্য ওয়ালটনকে জলবায়ু ও পরিবেশ ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ও ওয়ালটন পুরস্কার লাভ করেছে। গত বছর ওয়ালটন একই অ্যাওয়ার্ড এর তৃতীয় আসরে তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটনকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’ তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয়।
পুরস্কারগুলো গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও প্রতীক কুমার মদক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ইএইচএস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।
পুরস্কারপ্রাপ্তির ব্যাপারে ওয়ালটন হাই-টেকের এএমডি মো. ইউসুফ আলী জানিয়েছেন, তিন ক্যাটাগরিতে 'এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬' অর্জন করায় ওয়ালটন পরিবার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ওয়ালটনকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো টেকসই উন্নয়নের জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন