প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আস-সুন্নাহ ফাউন্ডেশন দাঈ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল, কামিল বা ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যে প্রার্থীরা নিয়োগপ্রাপ্ত হবেন, তাদের জন্য b৮ থেকে ২৫ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। তাছাড়া, চাকরির সঙ্গে থাকা-খাওয়ার ব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস, এবং বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগও থাকবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ হল:
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদের নাম: দাঈ
পদসংখ্যা: ৭
চাকরির ধরন: বেসরকারি, প্রকল্পভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল, কামিল বা ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন।
অন্যান্য যোগ্যতা:
- ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা রাখতে হবে।
- এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে।
- যোগাযোগ দক্ষতায় পারদর্শী হতে হবে।
- মাঠপর্যায়ে দেশের বিভিন্ন স্থানে কাজ করার মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে।
দায়িত্বসমূহ:
- আস-সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে দেশব্যাপী দাওয়াহভিত্তিক কার্যক্রম পরিচালনা।
- মানবসেবা বিভাগের স্বাবলম্বীকরণ প্রকল্প পরিচালনা।
- মাঠপর্যায়ে উপকারভোগীদের দ্বীনি ও নৈতিক তদারকি করা।
- আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শ মেনে চলা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বেতন: ১৮,০০০-২৫,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: থাকা-খাওয়ার ব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস এবং বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
আবেদন যেভাবে: অনলাইনের মাধ্যমে।
আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট।
নির্দেশনা:
প্রাথমিক সাক্ষাৎকার এবং প্রযুক্তিগত ও ইলমী যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ৩ দিনের আবাসিক ক্যাম্পে অংশগ্রহণ করতে হবে।
ক্যাম্পের মূল্যায়নের ভিত্তিতে ৭ জনকে ১ বছরের প্রকল্পভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে ১ বছর পর চাকরি স্থায়ী হতে পারে।
আবেদন করার জন্য এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিংকে ক্লিক করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন