প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রে গত দুই বছরে তথ্য ও যোগাযোগ খাতের কর্মীদের বেতন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। সম্প্রচার, অনলাইন অনুসন্ধান এবং প্রকাশনাসহ এই খাতের বেসরকারি কর্মীদের গড় সাপ্তাহিক বেতন ২০২৪ ও ২০২৫ সালে মোট ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে গেছে। এই তথ্যটি ব্যক্তিগত অর্থব্যবস্থা বিষয়ক প্রতিষ্ঠান লেন্ডিংট্রির একটি বিশ্লেষণে উঠে এসেছে।
বিশ্লেষণের ফলাফল অনুযায়ী, একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সব বেসরকারি খাতের কর্মীদের গড় বেতন ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে দেখা যাচ্ছে, তথ্য ও যোগাযোগ খাতে বেতন বৃদ্ধির হার সামগ্রিক গড়ের দ্বিগুণেরও বেশি।
তথ্য ও যোগাযোগ খাতের বিভিন্ন উপখাতের মধ্যে সম্প্রচার এবং বিষয়বস্তু সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মীদের বেতন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে এই খাতে গড় সাপ্তাহিক বেতন ১৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৬৮৮ ডলার থেকে ৫ হাজার ৪৭৬ ডলারে পৌঁছেছে। এর মানে হলো, সপ্তাহে গড় বেতন বেড়েছে ৭৮৮ ডলার।
তবে সব খাতে বেতন বৃদ্ধি ঘটেনি। বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে চলচ্চিত্র নির্মাণ ও শব্দ ধারণ খাতে গড় সাপ্তাহিক বেতন ২ শতাংশ কমেছে।
লেন্ডিংট্রি জানিয়েছে, সবচেয়ে বেশি বেতন বেড়েছে এমন ১০টি উপখাতের মধ্যে পাঁচটি তথ্য ও যোগাযোগ খাতের অন্তর্ভুক্ত। এই বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি কর্মসংস্থান ও বেতনসংক্রান্ত তথ্য ব্যবহার করা হয়েছে।
বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। ২০২৪ ও ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে কর্মসংস্থান সবচেয়ে বেশি বেড়েছে। এ সময়ে এই খাতে কর্মী নিয়োগ ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিপরীতে, সব বেসরকারি খাত মিলিয়ে কর্মসংস্থান বেড়েছে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।
স্বাস্থ্যসেবা খাতের মধ্যে সামাজিক সহায়তামূলক কাজে কর্মী নিয়োগ সবচেয়ে বেশি ছিল। এই ধরনের কাজে আবাসিক সেবার পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার দায়িত্বও অন্তর্ভুক্ত রয়েছে। জনসংখ্যায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় গত দুই বছরে এই খাতে ৩ লাখের বেশি কর্মী নিয়োগ দিয়েছে নিয়োগদাতারা।
সূত্র: সিবিএস নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন