প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রস্তুতি নেওয়ার সময় ব্যানার ও কাঠের স্ট্যাম্পসহ এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত কর্মীর নাম ফারভেজ শান্ত। তিনি চৌমুহনী এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং পুলিশ নিশ্চিত করেছে যে তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী পূর্ব বাজার হাসেম মিয়ার পোল এলাকায় শনিবার (৪ জুলাই) সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল কর্মী জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে একদল পুলিশ সেখানে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ব্যানার ও স্ট্যাম্পসহ ফারভেজ শান্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, 'ছাত্রলীগের কিছু কর্মী মিছিল করার জন্য জড়ো হচ্ছিল। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ধাওয়া করি। বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আমরা হাতেনাতে আটক করতে সক্ষম হই। এ সময় তার কাছ থেকে মিছিলের ব্যানার ও লাঠি-সোটা উদ্ধার করা হয়।' আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন