প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। সফরকারী দলের প্রথম ইনিংস মাত্র ৯৮ রানেই শেষ হয়ে গেছে পাকিস্তানের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে। পাকিস্তান জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু শুরু থেকেই পাকিস্তানের বোলারদের সামনে অসহায় অবস্থায় ছিল তাদের ব্যাটাররা। মাত্র ৩৫.৩ ওভারে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস। তিনি ৫০ বলের ইনিংসে পাঁচটি চার মারেন।
শ্রীলঙ্কার প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ওপেনার পাসিন্দু সুরিয়াবন্দরার সংগ্রহ ছিল ২, দিনেশ চান্দিমালের ৭, কামিন্দু মেন্ডিসের ৮ এবং ধনঞ্জয়া ডি সিলভার মাত্র ১ রান। লাহিরু উদারাও ৪ রান করেন। ফলে শুরুতেই চাপে পড়ে যায় সফরকারীরা।
এরপর কুশল মেন্ডিস ও সোনাল দিনুশা কিছুটা প্রতিরোধ গড়েন। ষষ্ঠ উইকেটে তাঁদের জুটিতে আসে ৪৯ রান। দিনুশা ৪০ বলে ২১ রান করেন। কিন্তু কুশল মেন্ডিস আউট হওয়ার পর আবারও দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯৮ রানেই থামে তাদের ইনিংস।
পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মোহাম্মদ আব্বাস। তিনি ১৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। রাওয়াল্লাহ, আমের জামাল ও আব্বাস—তিনজনই তিনটি করে উইকেট পেয়েছেন। অন্যদিকে সাকিব খান একটি উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান সতর্ক শুরু করেছে। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০ রান তুলেছে স্বাগতিকরা। আজান আওয়াইস ও তায়্যব আরিফ দুজনই ৫ রান করে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সংগ্রহ থেকে পাকিস্তান এখনো ৮৮ রান পিছিয়ে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন