প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তির নাম আলম শেখ (৪১)। তার পরিবার দাবি করেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনার পর একজনকে আটক করা হয়েছে, তবে পুলিশ তার নাম ও পরিচয় জানাতে পারেনি।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। তিনি বলেন, নিহত আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবার জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার মূলহোতাকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা এলে মামলা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তাকে শিশু চোর বলে সন্দেহ করেন।
শিশুদের স্বজনরা আলম শেখের কাছে হাসপাতলে আসার কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তখন একদল মানুষ সন্দেহভাজন আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকে, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত করে পুলিশ। নিহত আলম শেখ রাজধানীর রূপনগরের এলাকার বাসিন্দা ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন