প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, কুয়েত, জর্ডান, ইরাক ও বাহরাইনে অবস্থিত মার্কিন অবকাঠামোর দিকে ড্রোন এবং মিসাইল ছোঁড়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছিল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ভূখণ্ডে হামলা করে। কয়েক ঘণ্টা পর তেহরান পালটা হামলা শুরু করে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের সেনাবাহিনী তাদের আকাশসীমায় ড্রোন আসার খবর দিয়েছে। তারা বলেছে, যদি বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ড্রোন ভূপাতিত করার শব্দ হবে। তবে নিরাপত্তার কারণে সবাইকে নিরাপদ স্থানে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে আইআরজিসি দাবি করেছে যে, তারা দীর্ঘপাল্লার আরকিউ-৪ এবং এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গারগুলোকে লক্ষ্য করে একটি ‘ভারি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এই হামলায় কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকজন মার্কিন ফ্লাইট ও কারিগরি কর্মী নিহত হয়েছেন। কারিগরি অবকাঠামোর কিছু অংশে আগুন ধরে গেছে।
তবে যুক্তরাষ্ট্র ও জর্ডান হামলায় কোনো হতাহত বা ক্ষতির বিষয়টি নাকচ করে দিয়েছে। এর আগে জর্ডানের ‘ক্যাম্প তিতিন’-এ মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে আইআরজিসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল। তাদের দাবি, ওই হামলায় অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ক্যাম্পটির বেশ কয়েকটি স্থাপনা ও শত্রুপক্ষের ‘অ্যাটক হেলিকপ্টার’ ধ্বংস হয়েছে।
আইআরজিসি বলেছে, এই হামলা হরমোজগান প্রদেশের সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার জবাবে করা হয়েছে। তাদের দাবি, ওই হামলায় এক শিশুসহ চারজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এদিকে, জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করে।
অন্যদিকে, বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটি বলেছে, ওই ঘাঁটির রাডার ব্যবস্থা এবং যেসব স্থানে মার্কিন সেনারা জড়ো হয়েছে, সেগুলোকে টার্গেট করা হয়েছে।
ইরাকেও মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর খবর দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানে বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত জুলাই মাসের পর রোববার রাতে প্রথমবার দুই দেশের সরাসরি পালটাপালটি হামলার ঘটনা ঘটে। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ‘কঠোর’ আঘাত হানার হুমকি দিয়েছিলেন। এরপর মঙ্গলবারের হামলা চালায় মার্কিন বাহিনী।
আলজাজিরা জানিয়েছে, ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহ এলাকায় হামলা চালানো হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ প্রদেশেও হামলার ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, এই হামলার জবাবে ইরান যদি পালটা আঘাত হানে, তবে তাদের ওপর আরও কঠোর হামলা চালানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন