প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার ১০ বছরের শিশু কামরুন্নাহার কলি হত্যার ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার হওয়া প্রধান আসামী মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে উত্তেজিত গ্রামবাসী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা এবং শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে, পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া ও আশেপাশের গ্রাম থেকে আসা উত্তেজিত জনতা একত্রিত হয়ে মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ আগে থেকেই উপস্থিত ছিল, তবে গ্রামবাসীর তুলনায় পুলিশের সংখ্যা কম থাকায় তারা বাধা দিতে পারেননি। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
নিখোঁজের সাতদিন পর, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুলুনিয়া গ্রামে কলির বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় নিহত শিশুর প্রতিবেশী মোস্তফা প্রামাণিক এবং তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ সংবাদ সম্মেলনে জানান, ঘটনার দিন হত্যার আগে গ্রেপ্তারকৃতরা মোস্তফার মুদি দোকানের পেছনে ঘরের মধ্যে নিয়ে গিয়ে কলিকে জোর করে ধর্ষণ করে। পরে শিশুটিকে তারা হত্যা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন