প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম ঘেব্রেইসাস যুক্তরাষ্ট্রের কাছে কিউবার ওপর আরোপিত জ্বালানি অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এসব নিষেধাজ্ঞার ফলে বিশেষ করে শিশুদের জীবন বিপদের সম্মুখীন হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এর রিপোর্টে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) কিউবা সফরের সময় তিনি উল্লেখ করেন, জ্বালানি সরবরাহে বাধা ও নিষেধাজ্ঞার কারণে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। হাসপাতালগুলোতে ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের অভাব দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিউবার টিকাদান কর্মসূচি জোরদার করতে এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
ডা. টেড্রোস জানান, কিউবার মানুষের গড় আয়ু ২০২০ সালে ৭৮ দশমিক ৮ বছর থেকে কমে ২০২৫ সালে ৭৪ দশমিক ৪ বছরে নেমে এসেছে। ১৯৫০ সালে হিসাব রাখা শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো দেশটির গড় আয়ু কমেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন