প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্লা (৪৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার সিলিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া খবির মোল্লা সিলিমপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত, এবং তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
র্যাব সূত্র থেকে জানা গেছে, সিলিমপুর গ্রামে একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে খবির মোল্লা পালানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ঘেরাও করে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ও তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড তাজা গুলি এবং বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে র্যাবের স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, কালিয়া এলাকায় অপরাধ দমন ও অস্ত্রধারীদের দমনে র্যাব নিয়মিতভাবে কাজ করছে। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী খবির মোল্লার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে কালিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন