প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আরব উপসাগরে একটি তেল পণ্যবাহী ট্যাংকারের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জাহাজটির একজন নাবিক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ট্যাংকারটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।
এমটি ভেলোস নামক ট্যাংকারটি বাহরাইনের উদ্দেশ্যে যাত্রা করছিল যখন এটি হামলার শিকার হয়। ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স এক বিবৃতির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, হামলায় তাদের একজন নাবিক গুরুতর আহত হন এবং পরে নিখোঁজ হয়ে যান। যদিও তাকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। এই হামলার ঘটনায় জাহাজের অন্য কোনো ক্রু সদস্য আহত হননি।
হামলার পর ট্যাংকারটিতে আগুন লেগে যায়। তবে জাহাজের ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রতিষ্ঠানটি জানায়, এ ঘটনায় সমুদ্রের পরিবেশের কোনো ক্ষতি হয়নি।
ঘটনার পর ট্যাংকারটি বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে গিয়ে নোঙর করে। হামলার সাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির বাইরের কাঠামোর ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য পরীক্ষা করা হবে।
সাম্প্রতিক সময়ে আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো হামলার ঝুঁকিতে রয়েছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করার অভিযোগ উঠেছে। তবে এমটি ভেলোস ট্যাংকারে চালানো সর্বশেষ হামলায় ইরানি সেনাদের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন